Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের অভিযানে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার(২৪ শে জুলাই) বিকাল সাড়ে ৪টায় বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়িতে জব্দ রাখা ঝিনুক গুলি অবমুক্ত করে বনবিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সজলদ্বীপ, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

জিয়াউর রহমান বলেন বন আদালতের আদেশক্রমে বনবিভাগের জব্দকৃত ঝিনুকগুলি সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। ঝিনুক নদীর বাস্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পানির গুণগত মান রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচাররোধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগোয়লিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সজল দ্বীপ বলেন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই সঙ্গে স্থানীয় জনগণকে বনজ সম্পদ সংরক্ষণে সচেতন হওয়ার আহব্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার(২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাক ভর্তি ৭৭ বস্তা ঝিনুক ও ট্রাক চালককে আটক করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, সামনে এলো বিক্ষোভকারীদের ৩ নতুন দাবি
  • শেরপুরের মহারশি নদী ভাঙনের দুর্ভোগে সমাধানের নেই দৃশ্যমান উদ্যোগ
  • তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে
  • পদত্যাগের পর দীর্ঘ বার্তায় যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম