Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ২৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি :

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও গণঅভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর শহরের মডার্ন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ইসলামী ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা। এ সময় মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ করা হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশে আরও বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: গণভোটছাত্রশিবিরদিনাজপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভারতের ছাত্রদের প্রতি সংহতি
  • বান্দরবানে বন্যার্তদের পাশে এমপি সাচিং প্রূ জেরি, ত্রাণ বিতরণ
  • শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
  • বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার
  • নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম