Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এক দশক পূর্তিতে ইউকেএমসির বর্ণাঢ্য সামারফেস্ট

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ২৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
এক দশক পূর্তিতে ইউকেএমসির বর্ণাঢ্য সামারফেস্ট

এক দশক পূর্তিতে ইউকেএমসির বর্ণাঢ্য সামারফেস্ট

সত্যজিৎ দাস:

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা খাতে এক দশক পূর্তি উপলক্ষে ইউকে ম্যানেজমেন্ট কলেজ (ইউকেএমসি) ম্যানচেস্টারের হিটন পার্কে বর্ণাঢ্য ‘সামারফেস্ট-২০২৬’ আয়োজন করেছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক,একাডেমিক অংশীদার,বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি এবং কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা,সঙ্গীত, খাবারের স্টল,খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। শিক্ষার্থী,শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটি (HSU)-এর সঙ্গে ইউকেএমসির নতুন একাডেমিক অংশীদারত্বের আনুষ্ঠানিক ঘোষণা। এই অংশীদারত্বের আওতায় BSc (Hons) Psychology with Foundation Year কোর্স চালু করা হবে। সংশ্লিষ্টরা জানান,এর মাধ্যমে মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য এবং কমিউনিটি সাপোর্ট বিষয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ সময় ‘UKMC: 10 Years of Excellence Anniversary Magazine’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মারক প্রকাশনাটিতে ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউকেএমসির এক দশকের অগ্রযাত্রা,শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং বিভিন্ন উল্লেখযোগ্য অর্জনের চিত্র তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে ম্যানচেস্টারের লর্ড মেয়র,রচডেলের মেয়র,হাই শেরিফসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, একাডেমিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাউল এ এস এম শফি মন্ডল, প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাউল ডলি মন্ডল, ড. জাহিদুল কবির, জহরা হোসেন জেমি, সর্দার হীরক রাজা, আমির হাশমি, GAMTA, প্রীতম আহমেদ ও ব্যান্ড ডাইনামিক।

ইউকেএমসির এক দশকের এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশি বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ,আন্তর্জাতিক মানের একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলা এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য কর্মমুখী ও সহজলভ্য উচ্চশিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে তাঁর উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার পরিসর বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইউকেএমসির এক মুখপাত্র বলেন, “সামারফেস্ট-২০২৬ শুধু আমাদের ১০ বছর পূর্তির উদযাপন নয়;এটি শিক্ষার্থী,শিক্ষক, অংশীদার এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ। এই আয়োজন আমাদের বৈচিত্র্য,ঐক্য এবং অগ্রযাত্রার প্রতিফলন।”

উল্লেখ্য,২০১৬ সালে প্রতিষ্ঠিত ইউকে ম্যানেজমেন্ট কলেজ বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান করছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন,আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
  • বন্যার মাঝেও স্বস্তি, রোয়াংছড়িতে ১০ টাকায় চাল পেয়ে খুশি হতদরিদ্র পরিবার
  • নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
  • বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি কাজী রওনাকুল ইসলাম টিপু
  • ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম