Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিলাহাটিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ২২, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
চিলাহাটিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

চিলাহাটিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় তাদের আটক করার পর খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন চিলাহাটি প্রধানপাড়ার বাসিন্দা মো. নাহিদ (২৫), পিতা- মৃত মানিক এবং মো. লিটন (২৭), পিতা- লোকমান।

জানা যায়, গত ২১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে গোসাইগঞ্জ বাজার থেকে চিলাহাটির দিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতুলি এলাকায় স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করেন। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই আনিছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিছুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আমি নিজেই।”

পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে আদালতে সোপর্দ করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা এফএম-এ সংবাদ প্রকাশের জের: বকশীগঞ্জের অসহায় কবির উদ্দিনের পাশে প্রশাসন ও বিএনপি
  • আলোচিত এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • তবে কী মোদির বিদায়ঘণ্টা বেজে গেছে?
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম