Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তি পেয়েই শিক্ষা সংস্কারের বার্তা রাহুল-প্রিয়াঙ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ২২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
মুক্তি পেয়েই শিক্ষা সংস্কারের বার্তা রাহুল-প্রিয়াঙ্কার

মুক্তি পেয়েই শিক্ষা সংস্কারের বার্তা রাহুল-প্রিয়াঙ্কার

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি ২০২৬) প্রশ্নফাঁসের অভিযোগে আন্দোলন চলাকালে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মুক্তির পর তারা শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ রাহুল গান্ধীকে আটক করে। পরে প্রিয়াঙ্কা গান্ধীসহ আন্দোলনে অংশ নেওয়া আরও কয়েকজন বিরোধী নেতাকেও হেফাজতে নেওয়া হয়।

আটক হওয়া নেতাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ছিলেন।

পুলিশ জানায়, রাজাজি মার্গ এলাকায় বিক্ষোভকারীরা লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আন্দোলনকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে।

পরে রাহুল গান্ধী এবং মান্দির মার্গ থানায় নেওয়া প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর তারা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। পাশাপাশি প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত একটি কার্যকর আইন পাস করার আহ্বান জানান।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকারের উচিত একটি শক্তিশালী আইন প্রণয়ন করা।

এর একদিন আগে রাজধানী দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পরই নতুন করে এ কর্মসূচি পালন করা হয়। নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনেও সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

কংগ্রেসের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর জবাবদিহি এবং দেশের শিক্ষা ব্যবস্থায় বিস্তৃত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Tags: প্রিয়াঙ্কাবিশেষ নিউজরাহুলশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিল্লিতে থামছেই না বিক্ষোভ, এবার বিদেশেও ছড়িয়ে পড়ল আন্দোলন
  • বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, গঠন হলো কমিটি
  • মুক্তি পেয়েই শিক্ষা সংস্কারের বার্তা রাহুল-প্রিয়াঙ্কার
  • প্রশ্ন ফাঁসকে ‘ঘোর পাপ’ বললেন মোদি
  • ১২তলা ভবন থেকে নিচে হেঁটে যাওয়া নারীর ওপর পড়লেন যুবক, নারীর মৃত্যু, যুবক জীবিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম