Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১০ pm ২০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
Smiles brought to the faces of the needy in Kaptai with the assistance of 41 BGB.

Smiles brought to the faces of the needy in Kaptai with the assistance of 41 BGB.

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার(২০ জুলাই) সকাল ১০ টায় দিকে ওয়াগ্গাছড়া জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ০৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ, ০৫ টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০১ টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করেন।

সামগ্রিক সহায়তা প্রদানকালে তিনি উপকারভোগী ও উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দুঃস্থদের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সচেষ্ট রয়েছে। ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরণখোলায় আর্থ স্কাউটদের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, আহত ৪
  • গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ও ভাইরাল ভিডিও নিয়ে নতুন মোড়
  • জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা, গ্রেপ্তার ১
  • জয়পুরহাটে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম