Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৯ pm ২০, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি ভারতকে নতুন করে কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা অন্য আসামিদের ফেরাতেও আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে রাজধানীর রমনায় বিআইআইএসএস (BIISS) মিলনায়তনে এক সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সাংবাদিকরা জানতে চান—এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের জন্য চিঠি দেওয়া হয়েছিল, আজ ট্রাইব্যুনালের তথ্যমতে দেওয়া এই চিঠিটি দ্বিতীয় দফার কি না?

উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন: “আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার সম্পন্ন হয়েছে। যেহেতু তিনি একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাঁকে ফিরিয়ে আনার জন্য যেসব আইনি ও কূটনৈতিক চিঠি দেওয়া প্রয়োজন, আমরা ঠিক সেটাই দিয়েছি।”

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল অনুসরণ করেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনা হবে। ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রক্রিয়া চলছে, এটিও তারই অংশ।

চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে শামা ওবায়েদ জানান, চিঠিটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং এটি কেবল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দিষ্ট করেই দেওয়া হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই আইনি উদ্যোগগুলো অব্যাহত রাখবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেশের মাটিতে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের জনগণও ঠিক সেটাই প্রত্যাশা করে।

Tags: আওয়ামী লীগআসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠিসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি
  • নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: রাহুল গান্ধী
  • চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল
  • সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম