অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা শিক্ষার বার্তা নিয়ে শিক্ষকতায় ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন।
২০জুলাই সোমবার দিবসব্যাপী উপজেলার চারটি ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন কালে সামাজিক,পরিবারিক ও অপরাধ বিরোধী আলোচনা উপস্থাপন করেন।
মা বাবা,শিক্ষা গুরু প্রতি শ্রদ্ধাশীলতা,মাদকের কুফল, ইভটিজিং,বাল্যবিবাহ,সমাজে আইন শৃঙ্খলা রক্ষার্থে ছাত্র-ছাত্রীদের ভূমিকা রাখা ভালোভাবে লেখাপড়ার গুরুত্বপূর্ণতা তুলে মানুষের মতো মানুষ হওয়ার লক্ষ্যে মধ্যনগর থানাধীন চামরদানী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে উন্মুক্ত আলোচনা তুলে ধরেন তিনি।

