Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিলেন এমপি বিলকিস ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৭ pm ১৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিলেন এমপি বিলকিস ইসলাম

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিলেন এমপি বিলকিস ইসলাম

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য বিলকিস ইসলামের নানা কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান, ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপকরণ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা উপকরণ (ফাস্ট এইড বক্স) বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দিনব্যাপী এসব কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রথমে সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফাস্ট এইড বক্স ও ফুটবল এবং ১০ টি প্রতিষ্ঠানের মিনি বার পোস্ট তুলে দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়। এসময় এমপির সাথে ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।

এরপর তারা উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং সৈয়দপুর শহরের গোলাহাট বাজার এলাকার মাংসপট্টি সংলগ্ন আগুনে পুড়ে সর্বস্ব হারানো ৬ জন দোকানদারকে আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার নগদ টাকা ও খাদ্য সহায়তা দেন। এসময় উপরে উল্লেখিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা সহ স্কুল কর্তৃপক্ষ ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল শনিবার (১৮ জুলাই) সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অধীন উপজেলা ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য বিলকিস ইসলাম। সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: রাহুল গান্ধী
  • চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • রাজশাহীতে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে চীনা বিশেষজ্ঞ দল
  • সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
  • মাদ্রাসার আবাসিক ভবন থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম