Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ১৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
নওগাঁর সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত

নওগাঁর সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাসুন্দা গ্রামের সন্তান এস এম সাব্বির হোসেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত এস এম সাব্বির হোসেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পরবর্তীতে জুলাই আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রাখেন। আন্দোলনের সময় তৎকালীন শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি রাজপথ ছাড়েননি। আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সংগঠনের আদর্শ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।

সাংগঠনিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার প্রথম কমিটির সদস্য সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি রাজশাহী বিভাগীয় উপ-কমিটির দায়িত্বও নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে পালন করেছেন।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিনিয়র সাংগঠনিক সম্পাদক পদে তাঁকে মনোনীত করা হয়েছে।

এস এম সাব্বির হোসেনের এই গুরুত্বপূর্ণ অর্জনে নওগাঁ জেলার আত্রাই উপজেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফাইনালে ইয়ামালকে নিয়েই মাঠে নামছে স্পেন
  • আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ের ঘোষণা দিয়ে ‘মুসিবতে’ পরীমনি
  • বাকেরগঞ্জে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
  • অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
  • শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম