Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪০ pm ১৭, জুলাই ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ

​জয়পুরহাট প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক/সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

​পদত্যাগ পত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার দলের বিভিন্ন কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন।

​তবে বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

​একই সাথে দায়িত্ব পালনকালে সকল নেতাকর্মী ও নেতৃত্বের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোলাম কিবরিয়া তাপস।

এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জেলা কমিটির আহবায়ক পদ থেকে সদ্য পদত্যাগকারী গোলাম কিবরিয়া তাপস বলেন, আমি লিখিত আবেদনের মাধ্যমে এনসিপির কেন্দ্র কমিটিতে চলতি মাসের ২ এ জুলাই পদত্যাগ পত্র পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি থেকে রেসপন্স না করায় স্থানীয়ভাবে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
  • বকেয়া আদায়ে রাজপথে এ্যাজাক্স জুট মিল শ্রমিকরা
  • মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন
  • যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম