Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৬ pm ১৭, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালপুরে ৩০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১০ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

মানবিক বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান আতিক।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. কে. এম. বদরুল হক শাহীন, গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (মন্টু), গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০-এর বেশি মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে শিক্ষার উন্নয়নে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার
  • বকেয়া আদায়ে রাজপথে এ্যাজাক্স জুট মিল শ্রমিকরা
  • মৌতলা জাহাজ ঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন
  • যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম