Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয়  শো য়িং থাই চেরি ফুলের চারা রোপণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ১৭, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
শো য়িং থাই চেরি ফুলের চারা রোপণ

শো য়িং থাই চেরি ফুলের চারা রোপণ

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজে ভরা দেশে সবুজায়নের মাধ্যমে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ সদর মডেল থানা প্রাঙ্গণে শো য়িং  বা  শোভা বৃদ্ধিকারী বিদেশি থাই চেরি ফুলের চারা রোপিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। এ প্রসঙ্গে  তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও পর্যটনবান্ধব স্থানে রূপান্তর করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে সমাজের সবাইকে এগিয়ে আসার  লক্ষে উদ্বুদ্ধ  করতে হবে।”
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, “নওগাঁ জেলাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দিত স্থানে গড়ে তুলতে আমাদের এই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি, ভবিষ্যতেও এ ধরনের প্রয়াস  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে নওগাঁ সদর মডেল থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার  বিপ্লবকে আরও গতিশীল  করবে। সবুজে ভরা এই দেশ হয়ে উঠবে সবুজান্বিত নীলগিরি সম।
Tags: চেরি ফুলনওগাঁবৃক্ষপ্রেমী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিভোর্সের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম
  • চরভদ্রাসনের অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তায় উদ্বেগ
  • মাথা ব্যথায় গরম কফি খাওয়া যাবে কি?
  • পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী
  • দেশজুড়ে হামের প্রকোপ, মৃত্যুর সংখ্যা ৭৮০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম