Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৩ pm ১৭, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ

নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ

যেসব যোগ্য নাগরিক এখনো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি, তাদের জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নতুন ভোটার হওয়ার জন্য হাতে রয়েছে আরও ১৫ দিন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর বা তার বেশি বয়সী যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এই কার্যক্রম চালানো হচ্ছে।

ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে টানানো হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যে ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।

এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

অন্যদিকে, ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজও শুরু করেছে ইসি। ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি নিষ্পত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

Tags: নতুননিবন্ধনভোটা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন হামলার পর বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের
  • নওগাঁয়  শো য়িং থাই চেরি ফুলের চারা রোপণ
  • নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
  • প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন ইউএনও
  • গোল্ডেন বুট জয়ে ব্রাজিল এক নম্বরে, আর্জেন্টিনার অবস্থান চমকে দেবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম