Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৯ pm ১৭, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার  চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সূত্রমতে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম- মহোদয়ের   বিশেষ নির্দেশনায় শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পোরশা থানার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মো. বেলাল হোসেন (৩৭)-কে আটক করেন। তিনি মৃত ছবের আলীর ছেলে এবং গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামের বাসিন্দা। আটকের পর তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিন ব্যাগে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পোরশা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে  ও জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
Tags: অপরাধট্যাপেন্টাডলট্যাবলেটনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বাড়ায়নি সরকার: টুকু
  • ফুলবাড়ীতে মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • মেসির কোলের শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ
  • সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ড্রোন হামলায় আবারও রক্ত ঝরল গাজায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম