ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। তাদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক মেজবাউদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, সাংবাদিক আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকরুদ্দিন মাস্টার, সাজ্জাদ হোসেন সাজু, মোহাম্মদ হোসেন, সাংবাদিক ইমরান হোসেন, আতিকুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাউসার হোসেন, কল্যাণ ফেডারেশনের সভাপতি সোলায়মান হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজিটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
এ সময় এসআই এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, তথ্য আপা মনিকা বসু, আনসার ও ভিডিপি কর্মকর্তা সোনালী খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

