Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ১৭, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

কুড়িগ্রামে এক কৃষক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের বড় বড় উন্নয়ন প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক সমাবেশ ২০২৬’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সূচনালগ্নে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। আন্দোলনের নেতৃত্বদানকারী অনেকেই কৃষক পরিবারের হওয়ায় তারা কৃষকের জীবনসংগ্রাম ও বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কৃষিনির্ভর দেশের কৃষকেরাই আজ সবচেয়ে বেশি অবহেলার শিকার। কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করতেও বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে দাবি করেন তিনি। তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ওই সফর থেকে দৃশ্যমান কোনো সাফল্য আসেনি।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে এবং বড় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে উত্তরাঞ্চলের মানুষের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাই তাদের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার ও উন্নয়নের দাবি সংসদে তুলে ধরা এবং তা বাস্তবায়নে কাজ করা এনসিপির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, কৃষকরা এখনও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক কৃষক স্বল্প পরিমাণ ঋণ শোধ করতে না পেরে চরম সংকটে পড়ছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। অন্যদিকে বড় অঙ্কের ঋণখেলাপিরা পার পেয়ে যাচ্ছেন, যা বৈষম্যের চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি। কৃষিকে আধুনিকায়ন এবং কৃষিবান্ধব নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ। এছাড়া জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tags: উত্তরাঞ্চলনাহিদ ইসলামপরিকল্পিতবাজেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল
  • বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী হেলাল
  • কুড়িগ্রামে বিজিবির অভিযানে গাঁজা, ইয়াবা সহ ৩ চোরা কারবা‌রি আটক
  • যুক্তরাষ্ট্রের দুই রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
  • সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম