রিজওয়ান, নওগাঁ:
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় কৃষি অফিসের আয়োজনে নজিপুর ইউনিয়নের বেংডোম ব্লকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি কৃষকের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান, নজিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক প্রমুখ।

