Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫২ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের পুকুর পাড় গ্রামের আজিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে পৌছ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বাশুড়ি শাহানা খাতুন (৬০), ননদ করুনা খাতুন (৩০) ও রুমানা খাতুন (২৫) কে আটক করা করেছে। এ হত্যা ঘটনার পর থেকে নিহতের স্বামী মেরাজ পলাতক রয়েছে।

পরিবার ও এলাকাবাসি জানান, তিন বছর পূর্বে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় পুকুর পাড় গ্রামের আবুল কাসেমের ছেলে মেরাজের সাথে।

মেরাজ মাঝে মধ্যেই তার বউকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য নির্যাতন করতো। এ ছাড়া সে মাদকাসক্ত ছিলো।
আজ সকালে বিষ খেয়ে সুমি আত্মহত্যা করেছে বলে তার পরিবার খবর পায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে নিহত সুমির শরীরের একাধিক স্থানে আঘাতের ক্ষতচিহ্ন।

এ ছাড়া ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ লেগ আছে। এতে তাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের শ্বাশুরি ও ২ ননদকে প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যায়।

এদিকে গৃহবধূ সুমি হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্বামী মেরাজের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

Tags: শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা মাদকসহ গ্রেফতার ফেসবুকে পোস্ট করায় পোস্ট কারীর বিরুদ্ধে মামলা
  • শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা
  • শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুক্তাগাছায় মাদক বিরোধী মিছিল
  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম