কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গণিত বিষয়ে ভীতি দূর করতে ও দক্ষতা বাড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জে ম্যাথ মাস্টারো কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) আদমপুর নয়াপত্তনস্থ একে বাংলা স্কুল প্রাঙ্গণে সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী রাব্বি আল মাসুমের সঞ্চালনায় এ প্রতিযোগিতার পুরষ্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামূর রহিম বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাব্বির এলাহী ও সংস্থার প্রোগ্রাম অফিসার ম্যাথিউ সুজন মন্ডল। উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোআদ হাসান, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,২য় মোছাম্মাত ইসরাত জাহান মাইশা কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩য় সিদরাতুল মুনতাহা ১ নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪থঁ আয়েশা জান্নাত পশ্চিম জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দ্বীপ লুয়াং কৃষ্ণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম স্থান অর্জন করে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়।

