Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজালাল কাজলের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি পথচারীদের

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৮ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
শাহজালাল কাজলের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি পথচারীদের

শাহজালাল কাজলের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি পথচারীদের

‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি : 
‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাগড়াছড়ি – চট্টগ্রাম- ঢাকা মহা সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ অংশে রাস্তায় বড় ধরণের গর্ত হয়ে পানি জমে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী, রোগীর এম্বুলেন্স ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনাও ঘটে।
‎
‎মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, শাহজালাল কজলের উদ্যোগে ইটের সুরকি দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।
‎
‎এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, “জনগণ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এই রাস্তায় ছোট বড় গাড়ি সহ বিভিন্ন যানবাহনের চলাচল। প্রতিনিয়ত কোন না কোন দুর্ঘটনা ঘটছেই। জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ করছি।”
‎
‎মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা  বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। সভাপতি শাহজালাল কাজল নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে আমাদের ও জনগণের অনেক উপকার করেছেন।”
‎
‎শিক্ষার্থী মোঃ ফয়জুল্লাহ বলেন, “এই সড়ক দিয়ে মাটিরাঙ্গা কলেজ, স্কুল ও হাসপাতালে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাজার এই গুরুত্বপূর্ণ  স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলেই পানি জমে এবং প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থী ও রোগীর গাড়িগুলো চরম ভোগান্তিতে পড়ছে।” পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের এ উদ্যোগ প্রশংসনীয়।
‎
‎পৌর শ্রমিক দলের সভাপতি আকতার হোসেন বলেন“ পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল ভাই এর উদ্যোগে আমরা জনগণের কষ্ট যাতে কিছুটা দূর করতে পারি তাই আমরা নিজেরা রাস্তা সংস্কার করছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষও যদি এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
‎
‎তবে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Tags: ব্যক্তিগতশাহজালালসংস্কার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম