Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে টানা বৃষ্টিতে ভেঙে গেছে চর কল্যাণপুর বিদ্যালয়ের মাঠ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
ফরিদপুরে টানা বৃষ্টিতে ভেঙে গেছে চর কল্যাণপুর বিদ্যালয়ের মাঠ

ফরিদপুরে টানা বৃষ্টিতে ভেঙে গেছে চর কল্যাণপুর বিদ্যালয়ের মাঠ

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২ নং চর ঝাউকান্দ ইউনিয়নের ২৮ নং চর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা বর্ষণ ও অতিবৃষ্টির কারণে ভেঙে গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা-সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাঠের একাংশ ধসে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠের মাটি নরম হয়ে একপর্যায়ে মাঠের একটি অংশ ভেঙে যায়। ফলে মাঠটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাঠে খেলাধুলা সীমিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বিদ্যালয়ের মাঠটি দ্রুত মেরামত করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে একটি নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চর ঝাউকান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু) বলেন, “টানা বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি জেনেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সমন্বয়ে দ্রুত মাঠটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী করে তুলতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত মাঠটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থান। তাই বর্ষা মৌসুমে আরও ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দ্রুত সংস্কার কাজ শুরু করা জরুরি।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে কোমলমতি শিক্ষার্থীরা আবারও নিরাপদ পরিবেশে খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

Tags: ফরিদপুরবিদ্যালয়মাঠ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
  • জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম