Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাহিরপুরে মামলার আসামিসহ দুই সহযোগি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ১৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
তাহিরপুরে মামলার আসামিসহ দুই সহযোগি গ্রেফতার

তাহিরপুরে মামলার আসামিসহ দুই সহযোগি গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জের তাহিরপুর আন্ত: উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার অপহরণ সহ একাধিক মামলার আসামি সোহাগকে দুই সহযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত জালালের ছেলে সোহাগ, মোল্লাপাড়া গ্রামের আক্কল আলীর ছেলে রুয়েল,একই গ্রামের মতিউরের ছেলে নুরুজ্জামান ময়না। গ্রেফতার সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান জালালের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনের চাচাত ভাই।

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি ফারুক আহম্মেদ জানান,গ্রেফতার সোহাগের বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০১৫ সাল থেকে ছিনতাই,হত্যাচেষ্টা, সংঘর্ষ সহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে আন্ত:উপজেলার একজন শীর্ষ ইয়াবা ডিলার ও ইয়াবাসেবী।

মামলা ও প্রত্যক্ষদর্শী উপজেলার বারহাল গ্রামের আজিজুর রহমান কাউছার, মোল্লাপাড়ার খোকন, সোহালার সাজ্জাদ সহ একাধিক মানুষজন জানান, মোল্লাপাড়ায় বাদাঘাট সরকারি কলেজের পাশে বাড়িতে বসবাস করে সোহাগ ভাই যুবলীগ নেতা রিপন ও পরিবারের দাপুটে গেল এক যুগ ধরে আন্ত:উপজেলায় ইয়াবা বিক্রয় করে আসছিলো।

সোমবার দিবাগত রাতে মোল্লাপাড়ার একটি পতিত ঘরে ইয়াবা ক্রয় বিক্রয়, সেবনকালে এলাকার লোকজন তাদেরকে আটক করেন। এরপর পুলিশ আসার খবর পেয়ে সোহাগ ও তার সহযোগিরা ২ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট কৌশলে টয়লেটের ভেতর ফেলে দেয়। একই সময় এলাকার লোকজনকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়া ও পরিবারের প্রভাবে মারধরের হুমকি দেয় সোহাগ।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (মামলার বাদী) এসআই মনিরুজ্জামান সজল জানান, সোহাগ আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার, তাকে ও তার সহযোগিদের শতাধিক লোকজন আটকে রাখার পর পুলিশ আসার খবর পেয়ে টয়েলেটের ভেতর ইয়াবার চালান কৌশলে ফেলে দেয়।
তদন্ত চলমান রয়েছে ইয়াবা কারবারে জড়িত তার অন্য সহযোগিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম এইচএসসি পরীক্ষার্থীদের
  • যশোরে যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা
  • ‘দিদি নম্বর ১’ নতুন সঞ্চালক হিসেবে ট্রলের শিকার অভিনেত্রী স্বস্তিকা
  • বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আখাউড়ায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম