মো: সিরাতুল মোস্তাকিম, (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):
আজ মঙ্গলবার (১৪ই জুলাই) সকালে ময়মনসিংহ জেলা স্কুলের সামনে মানববন্ধন এবং টাউনহল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এইচএসসি -২৬ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় তারা বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এর পদত্যাগ এবং চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন বাংলা এফএম কে জানায়, বর্তমানে দেশের বিভিন্ন এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতির কারনে শিক্ষার্থীসহ সকল শ্রেণীর মানুষের ভোগান্তি চরমে। কোনভাবেই শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না। যে কারনেই উত্তাল শিক্ষার্থীরা চার দফাসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানায়।

