Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ১৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ

শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় এবং ‘বৃক্ষ রোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে গত ৪ জুলাই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা-বীরগাঁও সড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি ছয় মাস অন্তর উপজেলার বিভিন্ন সড়কে একই ধরনের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সড়কে নিয়মিত বৃক্ষ রোপণ করা হবে। তবে রোপণ করা গাছের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “অনেক সময় দেখা যায়, চারা রোপণের পর কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন স্থান থেকে গাছ তুলে নিয়ে যায়। এতে সরকারি উদ্যোগ ব্যাহত হয় এবং পরিবেশের জন্যও ক্ষতি হয়। তাই স্থানীয় বাসিন্দাদের সচেতন থেকে রোপণ করা গাছগুলোর দেখভাল করতে হবে এবং কেউ যাতে গাছের চারা তুলে নিতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে।”

এলজিইডির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সড়কের পাশে বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারীদের জন্য ছায়া, ফল এবং নির্মল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার
  • সাতক্ষীরার কালিগঞ্জে হেমায়েত বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • তাহিরপুরে মামলার আসামিসহ দুই সহযোগি গ্রেফতার
  • শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫
  • বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে র‍্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম