Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড় ধসে নিহত পরিবারকে জামায়াতের আমীরের পক্ষে আর্থিক সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ১৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
পাহাড় ধসে নিহত পরিবারকে জামায়াতের আমীরের পক্ষে আর্থিক সহায়তা

পাহাড় ধসে নিহত পরিবারকে জামায়াতের আমীরের পক্ষে আর্থিক সহায়তা

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে বাঘাইছড়ির পশ্চিম লাইল্যাঘোনায় সৃষ্ট পাহাড় ধসে নিহত লক্ষ্মী বিলাস চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ (১৪ জুলাই) সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ৭ জুলাই পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা নিহত হয়েছেন।

সহায়তা প্রদানকালে রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ উপস্থিত নেতৃবৃন্দ নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর আহমেদ, সেক্রেটারি মো. আবসার হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতের ওপর মামলা-হামলা, গুম-খুন, গ্রেপ্তারসহ অমানবিক ও পৈশাচিক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। এমনকি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এত নির্যাতনের পরও জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায়নি। অবশেষে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়; এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল গণমানুষের দল। ভবিষ্যতে এ দল রাষ্ট্রীয় দায়িত্বে আসলে মানুষের কল্যাণে এবং অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে।”

Tags: পাহাড় ধসে নিহত পরিবারকে জামায়াতের আমীরের পক্ষে আর্থিক সহায়তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ
  • সৈয়দপুরে মসজিদের জমি অপদখলে বাধা দেওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
  • মধ্যনগরে দেরশত বছরের মন্দিরে মানব কল্যাণে কালীপূজা আজো বহমান
  • সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পে জুটেনি ১ ফোঁটা পানি
  • চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম