Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫০ am ১৪, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক: সেতুমন্ত্রী

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত মোট যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক ভেহিকেলে (ইভি) রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণ কমাতে এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩৩-এর সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে ধীরে ধীরে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ, যানবাহন থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইড, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ।

মন্ত্রী জানান, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে পরিবহন খাত থেকে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই দেশের অন্তত ৩০ শতাংশ যানবাহনকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইলেকট্রিক যানবাহনের নিবন্ধন ও সড়কে চলাচল সহজ করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার কমাতে এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এসব বাস শুল্কমুক্ত আমদানির সুযোগ রাখা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্কে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সংসদে সেতুর টোল নিয়ে বিভিন্ন সদস্যের দাবির প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, টোল নির্ধারণ ও আদায় মূলত রাজস্বসংক্রান্ত বিষয়, যা অর্থ বিভাগের অধীন। তাই যোগাযোগ মন্ত্রণালয় এককভাবে কোনো সেতুর টোল প্রত্যাহার করতে পারে না। তবে ছোট সেতুর ক্ষেত্রে টোল কমানো বা ছাড় দেওয়ার বিষয়টি নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা যেতে পারে।

রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানোর দাবির বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্ধারিত নীতিমালা রয়েছে। সব স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানো হলে এর দ্রুতগতির সেবা ব্যাহত হবে এবং আন্তঃনগর ট্রেন পরিচালনার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে।

Tags: ইলেকট্রিকযানবাহনসেতুমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি
  • চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে কাটা পরে যুব‌কের মৃত্যু
  • পরকীয়ার বলি স্বামী! প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • কুড়িগ্রামে সরকারি রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • মানবিক উদ্যোগে বন্যার্তদের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম