Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাব সদস্যদের ওপর হামলার মূলহোতা আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২০ pm ১৩, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের গোয়েন্দা দলের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত মূলহোতা ও কথিত ‘শফিক বাহিনী’র প্রধান শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়,গত ১১ মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে তথ্য সংগ্রহে থাকা র‍্যাব-৯-এর একটি গোয়েন্দা দলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় শফিক ডাকাত ও তার সহযোগীরা। হামলায় কয়েকজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে তাদের একটি বাড়িতে আটকে রেখে মারধর করে। পরে র‍্যাবের আরেকটি আভিযানিক দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ১৩ মে নবীনগর থানায় র‍্যাবের এক সদস্য বাদী হয়ে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় ১২ মে,১৮ মে এবং ১৬ জুন পৃথক অভিযানে মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়,বিকাশ অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণের মাধ্যমে শফিক ডাকাতের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‍্যাব-১০,সিপিএসসি, লালবাগের যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি শহিদ কাওসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী,শফিক ডাকাতের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার দুটি এবং র‍্যাবের ওপর হামলার একটি মামলাসহ মোট তিনটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখল, মাদক ব্যবসা, হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ অন্তত ১৫টি মামলার আসামি তিনি। অভিযোগ রয়েছে, চুরির মাধ্যমে অপরাধজগতে জড়ালেও পরে তিনি একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় দীর্ঘদিন আধিপত্য বিস্তার করেন। ২০১৮ সালের নির্বাচনের দিন প্রকাশ্যে মাসুদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার শফিক ডাকাতকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা চেয়েছিলাম ভাঙ্গা বাসের সংস্কার, কিন্তু হয়েছে ড্রাইভারের সংস্কার: হাসনাত আব্দুল্লাহ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম