Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানীনগরে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৬ pm ১৩, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানীনগরে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানীনগরে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

ওসমানীনগর, সিলেট, প্রতিনিধি:

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের ওসমানীনগরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) দুপুরে তাজপুরের মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

এ সময় বক্তব্য দেন মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত এবং তাজপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ভট্টাচার্য।

বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা-সংক্রান্ত জরুরি উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tags: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওসমানীনগরে মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদৃষ্টি চাইলেন ববি উপাচার্য
  • রংপুরে সবুজায়নের অগ্রযাত্রায় এস.এস.এস
  • শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • গাজীপুরে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত
  • বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম