Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ১৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
রাজস্থলীতে প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

রাজস্থলীতে প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার:

সারাদেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইউছুপ হাসান। সভায় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, সুমন খান, স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডা, জিয়া উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মৌলনা ফরিদ আহম্মদ, কৃষি অফিসার মিন্টু মিয়া, প্রানী সম্পদ কর্মকর্তা নোমান , মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতদ দেব, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সমাজ সেবা লীজা চাকমা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউছুপ হাসান বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সমন্বয়ে সচ্ছতার মধ্যে তালিকা প্রেরণ করে ত্রান বিতরণের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা সিদ্ধান্ত গৃহিত হয়।
ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক দুর্যোগ বাস্তবায়ন কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও ইউছুপ হাসান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০৩০ থেকেই ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা?
  • সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
  • বৃষ্টির সাথে খিচুড়ির কি সম্পর্ক ?
  • বরিশালে থেকে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির সূচনা
  • কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম