Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেপালে তরুণদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বালেন শাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৮ pm ১৩, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
নেপালে তরুণদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বালেন শাহ

নেপালে তরুণদের সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বালেন শাহ

ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে দেশটির তরুণ প্রজন্ম। বস্তি উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং এক রাইড-শেয়ারিং চালকের মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ জুলাই) কাঠমান্ডুর সিংহদরবার সচিবালয়ের সামনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা সরকারের নীতির সমালোচনা করে গরিব মানুষের অধিকার রক্ষা, উচ্ছেদ বন্ধ, মানবাধিকার নিশ্চিত এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বছরের গণআন্দোলনে তরুণদের ব্যাপক সমর্থনেই নেপালের রাজনীতিতে পরিবর্তনের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতৃত্বে বালেন শাহের উত্থান ঘটে এবং তিনি পরিবর্তনের প্রতীক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। তবে ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই সেই সমর্থনের বড় একটি অংশে ভাটা পড়েছে।

সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে কাঠমান্ডু উপত্যকার নদীতীরবর্তী বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে। সমালোচকদের দাবি, আইন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করেই হাজারো ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অনেক পরিবার এখনো স্থায়ী আশ্রয়ের বাইরে রয়েছে, যা জনমনে অসন্তোষ বাড়িয়েছে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পার্কিং সংক্রান্ত বিরোধের জেরে ২৫ বছর বয়সী রাইড-শেয়ারিং চালক গণেশ নেপালির আত্মাহুতির ঘটনায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে।

সরকার নিহতের পরিবারের সঙ্গে কয়েক দফা সমঝোতা এবং ঘটনার তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিলেও বিক্ষোভ থামেনি। বিরোধী দল ও নাগরিক সমাজ সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করছে।

এদিকে নির্বাচনের আগে সুশাসন ও অর্থনৈতিক সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের হতাশা বেড়েছে। সমালোচকদের অভিযোগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নামে অনেক ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না।

যে তরুণ ভোটাররা একসময় বালেন শাহকে নেপালের নতুন রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেছিলেন, তাদের একটি বড় অংশ এখন তার সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

Tags: নেপালপ্রধানমন্ত্রীবিশেষ নিউজশাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০৩০ থেকেই ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা?
  • সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
  • বৃষ্টির সাথে খিচুড়ির কি সম্পর্ক ?
  • বরিশালে থেকে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির সূচনা
  • কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম