Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে অনলাইন জুয়া থাই লটারি প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ১৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর নীলফামারীর প্রতিনিধি:
অনলাইন জুয়া থাই লটারি প্রতারণার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে সাহিদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে শহরের ইসলামবাগ এলাকা থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে আটক করে। সাহিদ সৈয়দপুরের উপশহর ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার সিরাজের ছেলে।

জানা যায়, তার বাড়ি ঢেলাপীরে হলেও ইসলামবাগে সে শশুর জাবেদের বাড়িতে ঘরজামাই হিসাবে থাকে। সাহিদ ও তার স্ত্রী আয়েশা ওরফে বাবলি দীর্ঘদিন থেকে থাই-ভিসা প্রতারণার সাথে জড়িত। এই অভিযোগের প্রেক্ষিতে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত ৩ টি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এঘটনায় সাইবার ক্রাইম ও প্রতারণা সংক্রান্ত আইন ২০২৫ এর আলোকে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭। এই মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এস আই মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাহিদের কাছ থেকে জব্দকৃত মোবাইলে অনলাইন জুয়া ও থাই লটারির নামে প্রতারণার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

এলাকাবাসীরা জানান, সাহিদ অল্পদিনে অনেক টাকার মালিক হয়ে গেছে। যা তাদের আচরণের উগ্রতা ও জৌলুসে ফুটে উঠেছে। অথচ তারা উল্লেখযোগ্য তেমন কোন কাজ করেনা। ঘটনার পর থেকে সাহিদের পরিবারের লোকজন পলাতক। তবে সাহিদের স্ত্রী এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে তার ব্যাপারে আনিত অভিযোগ অস্বীকার করেছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সাহিদের মুক্তি দাবি করেছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে সাহিদকে আটক করেছে। এরপর তদন্ত পূর্বক নিশ্চিত হয়েই রোববার রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০৩০ থেকেই ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা?
  • সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
  • বৃষ্টির সাথে খিচুড়ির কি সম্পর্ক ?
  • বরিশালে থেকে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির সূচনা
  • কুড়িগ্রামে নিষিদ্ধ চায়না জালের গুদামে পুলিশের হানা, জব্দ ৪২টি জাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম