বাংলাদেশ পুস্তক প্রকাশক ও প্রকাশনা সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (নোয়াখালী) সদ্য নির্বাচন উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার পুস্তক প্রকাশক নির্বাচন ১০ জুলাই (শুক্রবার) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির সদস্যরা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করেন।
পুস্তক প্রকাশনা সমিতির নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাপুস বিভাগীয় চট্টগ্রাম (উত্তর) এর সদস্য, চাটখিল উপজেলার বাপুস এর সদস্য সচিব, কামাল লাইব্রেরি স্বত্বাধিকারী ও দলিল লিখক নাজমুল আলম কামাল।
ঐ দিন বিকেলে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন কতৃক ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোঃ তৌহিদ উদ্দিন নির্বাচিত হন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সহসভাপতি মনিরুল হক মুরাদ, সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যা ও কোষাধ্যক্ষ ওবায়দুল হক জুয়েল নির্বাচিত হন।
নবনির্বাচিত নাজমুল আলম কামাল তার বক্তব্য বলেন, তিন বছর মেয়াদি কমিটিকে, জেলা পুস্তক প্রকাশক ও প্রকাশনা সমিতির নির্বাচনের মধ্য দিয়ে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। বই প্রকাশের মাধ্যমে সমাজকে আরও গতিশীল করাসহ এবং সকল বিষয়ে সকলের সহযোগিতা কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

