জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের পম্চিম রাম কৃষ্ণপুরে ২৭৫/৮ সাব পিলারে দিন রাত পুশইনের তিনজনের দেখা মিলছে না।
আজ রোববার ভোর থেকে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ফিরিয়ে নিলো না৷ বিজিবি নিলো স্থানীয়রা জানতে পারেনি।
গতকাল শনিবার (১১ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে গ্রামবাসী তাদের আটক করে বিজিবিকে খবর দিলে বিজিবি তাদেরকে শুন্য রেখায় রেখে দেয়। এ নিয়ে
দিনভর বিজিবি ও বিএসএফ দু-দফা পতাকা বৈঠকেও সমস্যার সমাধানে পৌছাতে পারেনি । উত্তেজনার মধ্যে তিন ব্যক্তি ভোর থেকে রাত পর্যন্ত সীমান্তের শুন্যে রেখায় অবস্থান করছিল। রাতভর বিজিবি শুন্য রেখায় পুশইনের তিন ব্যক্তিকে পাহারা দিলেও ভোরে স্থানীয়রা তাদেরকে আর শুন্য রেখায় অবস্থান করতে দেখতে পাননি।
পুশইনের শিকার তিন ব্যক্তি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার হাফিজুর রহমান (৬৫) ও তাঁর স্ত্রী নাছিমা বেগম ( ৫৫)। আর অপর নারী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির গঞ্জের আবু সাঈদের স্ত্রী শিউলি বেগম (৩৫)।
এ নিয়ে দুদফা পতাকা বৈঠকের বিকালের পতাকা বৈঠকে পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মামুন ও ভারতের রায়গঞ্জ ১২৩ বিএসএফের কমান্ডার গুরিন্ড সিং অংশ নেয়। তবে পতাকা বৈঠককে কোন সমাধান মিলেনি। এসময় বিজিবি বিএসএফকে জানিয়ে দিয়েছে, অবৈধভাবে কাউকে সীমান্তে প্রবেশ করতে দিবে না।

