Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৯ pm ১১, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
ফরিদপুরে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ

ফরিদপুরে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে তাদের ফরিদপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৬৩, তারিখ ১০ জুলাই ২০২৬-এর সূত্র ধরে রাত্রীকালীন টহল চলাকালে শনিবার রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার গাবতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শিকদার ডাঙ্গী এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ইমরান বেপারী (২৫), পিতা- খলিল বেপারী, রনি মৃধা (২৫), পিতা- আবুল মৃধা এবং আকমল বেপারী (২৫), পিতা- মোতাহার বেপারী। তাদের সবার বাড়ি চরভদ্রাসন উপজেলার বেপারী ডাঙ্গী গ্রামে।

পুলিশের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে প্রতিটি ৩০০ টাকা দরে তিনটি ইয়াবা ট্যাবলেট কিনে সেবনের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান এবং অভিযোগগুলো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপন হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটক তিন আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানান।

Tags: ফরিদপুরফরিদপুরে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • ইনফান্তিনো বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য মানবাধিকার সংস্থার
  • রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি
  • দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
  • ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম