মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মোঃ নাঈম হোসেন (১৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি।
শুক্রবার ( ১০ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নাঈম হোসেন ঢাকা কিশোরগঞ্জের রামনগর গ্রামের মোঃ কাইয়ুমের ছেলে ও ব্রজবালা লেদুরপাড়া গ্রামের কাদেরের ওয়ার্কশপ মিস্ত্রী।
স্থানীয়রা জানান,নাঈম হোসেন ওয়ার্কশপে কাজ শেষ করে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পুকুরে লাফ দিলে ডুবে যান। পরে পানি থেকে না উঠলে বন্ধুরা চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন তখন পুকুরে নেমে পানিতে খোঁজাখুঁজির পর নাইমের লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।পরিবারের লোকজনের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

