Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০৯, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

স্টাফ রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ও আড়াআড়ি বাঁধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ৯ই জুলাই অভিযানে জব্দ করা হয়।

এঅভিযানরপরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ । অভিযানে প্রায় এক কিলোমিটার দীর্ঘ তিনটি আড়াআড়ি বাঁধ, একটি ভেসাল এবং ৪০টি চায়না দুয়ারী।

জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দ করা জাল ও ভেসেল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার শিকদার বাড়ী ব্রিজ, মৌলভিরচর ব্রিজ ও লোহেরটেক ব্রিজ সংলগ্ন ভুবনেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মিত আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়, যা দীর্ঘদিন ধরে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করার পাশাপাশি দেশীয় মাছের অবাধ বিচরণ ও দেশীয় প্রজননে মাছের ধ্বংস করছিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। এছাড়া চরভদ্রাসন থানার এসআই রিপনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “চায়না দুয়ারী জাল ও আড়াআড়ি বাঁধ দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জালের মাধ্যমে রেণুপোনা, মা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত এবং নদীর জীববৈচিত্র্য হুমকির পরিলক্ষিত হচ্ছিল । নদী ও মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “নদী আমাদের জাতীয় সম্পদ। নদীর স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন এধরনের চায়না দুয়ারী জাল, আড়াআড়ি বাঁধ এবং নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tags: ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংসচরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • ১১ দেশকে পেছনে ফেলে সেরা বাংলাদেশের আরহাম
  • শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের, না হলে কর্মসূচির হুঁশিয়ারি
  • চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম