Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চুয়াডাঙ্গায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
চুয়াডাঙ্গায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পলান ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল প্রতিবেশি ইদবার মহুরি, নেকবার, মজিবর, আকবারের সাথে। সকালে ওই বিরোধপূর্ণ জমির জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

Tags: অভিযোগচুয়াডাঙ্গাজমিহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের লোহাগড়ায় নারী নির্যাতন মামলা পুলিশের বিরুদ্ধে আসামী না ধরার অভিযোগ
  • ইরান আতঙ্কে বিমান বদল ট্রাম্পের?
  • বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটিতে তিন দিন অন্ধকারে জাপান গার্ডেন সিটি
  • টানা হয়েছিল শোকের তাঁবু, ‘নিশ্চিত মৃত’ সেই ফিলিস্তিনি যুবক ফিরলেন জীবিত
  • সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ তাহের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম