Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজার আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনী থেকে গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪০ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0
কক্সবাজার আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনী থেকে গ্রেফতার

কক্সবাজার আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল ফেনী থেকে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি রবিউল হাসানকে (২৮) ফেনী জেলার মহিপাল থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭।

বাংলা এফএমকে র‌্যাব জানায়, ৭ জুলাই সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার আলী নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পরপরই জড়িত অপরাধীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলীর ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

মামলার তদন্ত এবং গোপন সংবাদে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল জানতে পারে প্রধান আসামি ফেনী এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ জুলাই রাত সাড়ে ১১টায় ফেনী জেলার সদর থানাধীন মহিপাল বাস কাউন্টার এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার রবিউল কক্সবাজার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদ নজিরার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রবিউল উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Tags: কক্সবাজারগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন
  • পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি
  • ধলাই ভাঙনে কমলগঞ্জে ১৫ গ্রাম প্লাবিত
  • টানা বৃষ্টিতে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম