Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ০৯, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপি নেতা রাশেদ খাঁন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিএনপি নেতা রাশেদ খাঁন

বিএনপি নেতা রাশেদ খাঁনের দাবি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে মূলত সরকারপ্রধানকে বিতর্কের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, বিভিন্ন টকশো ও আলোচনায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে সম্প্রতি প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন, বয়সের ব্যবধানের কারণে তারা কখনো একই স্কুল বা কলেজে পড়েননি এবং তাদের সম্পর্ক রাজনৈতিক পরিসরে গড়ে উঠেছে। তাই তাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বন্ধু হিসেবে প্রচার করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, একজন প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলমের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হওয়া স্বাভাবিক। তবে তথ্য বিকৃত করে বা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ সপ্তম এবং বগুড়া ষোড়শ অবস্থানে থাকলেও, ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে যে বগুড়া সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর কোনো ভুল বা দুর্বলতা থাকলে তার সমালোচনা অবশ্যই করা যেতে পারে। কিন্তু ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে এবং এর মাধ্যমে সরকারকে দুর্নীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা একটি পরিকল্পিত অপপ্রচার বলে তিনি মনে করেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মীর শাহে আলম বিরোধীদলীয় নেতাদের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সমন্বয় করছেন। তার অভিযোগ, এসব ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি না দিয়ে বিরোধী পক্ষ তাকে ধারাবাহিকভাবে সমালোচনার লক্ষ্যবস্তু বানাচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকরাও এ প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছে।

Tags: প্রধানমন্ত্রীমীর শাহে আলমরাশেদ খাঁন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি
  • ধলাই ভাঙনে কমলগঞ্জে ১৫ গ্রাম প্লাবিত
  • টানা বৃষ্টিতে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আবারো কমলো সোনার দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম