Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৩ বছর পর আদালতের রায়ে পিতার পরিচয় পেল শিশু

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0
১৩ বছর পর আদালতের রায়ে পিতার পরিচয় পেল শিশু

১৩ বছর পর আদালতের রায়ে পিতার পরিচয় পেল শিশু

নেত্রকোণা প্রতিনিধি:

দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে ধর্ষণের শিকার এক নারীর গর্ভে জন্ম নেওয়া শিশু আদালতের রায়ে ফিরে পেয়েছে তার পিতার আইনগত পরিচয়। একই সঙ্গে ডিএনএ পরীক্ষা, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামতের ভিত্তিতে অভিযুক্তকে শিশুটির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. নুরুল কবীর রুবেল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে নেত্রকোণার বারহাট্টা উপজেলার একটি গ্রামে নিজ বসতঘরে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার হন। ওই ঘটনার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরবর্তীতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসা এবং অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর বিয়ের উদ্যোগ নেওয়া হলেও আসামি ধর্ষণের অভিযোগ ও গর্ভের সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।
এ ঘটনায় একই বছরের ১৩ জুলাই ভুক্তভোগীর এক বোন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১১ অক্টোবর পুলিশ একজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নুরুল কবীর রুবেল বলেন, “ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত হয়েছে। আদালতের রায়ের ফলে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুটি আসামির আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিসহ অন্যান্য আইনি অধিকার ভোগের সুযোগ পাবে।”

Tags: ১৩ বছর পর আদালতের রায়ে পিতার পরিচয় পেল শিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড় ধসে আশ্রয়হীন মানুষের পাশে ৪১ বিজিবি
  • ধলাই ভাঙনে কমলগঞ্জে ১৫ গ্রাম প্লাবিত
  • টানা বৃষ্টিতে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধস, খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আবারো কমলো সোনার দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম