Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে সড়কে গতিরোধ করে হামলা, তরুণকে মারধর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে সড়কে গতিরোধ করে এক তরুণকে মারধর করে নগদ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কামারবাড়ি এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাগর সরকার (২২) লিখিত অভিযোগে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জের খোদেজা মার্কেট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি গাজীপুরের পূবাইলের উদ্দেশে রওনা হন তিনি।

পথে কামারবাড়ি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জনের একটি দল তার গতিরোধ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং তাকে টেনেহিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। হামলার সময় সুইচ গিয়ারের আঘাত থেকে বাঁচতে গেলে তার বাম চোখের নিচে গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে খবর পেয়ে সাগরের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। এ সময় সাগরের স্বজন ফয়সালের কাছ থেকে একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা সাগরের মোটরসাইকেলটি ভাঙচুর করে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

পরে স্থানীয়দের সহায়তায় আহত সাগর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর অভিযোগ,ফয়সালের ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনে কল করলে অপর প্রান্ত থেকে ৪ হাজার টাকা দিলে ফোনটি ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

স্থানীয় কয়েকজন জানান, হামলায় জড়িতরা কিশোর বয়সী এবং তাদের অনেকেই মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালীগঞ্জে সড়কে গতিরোধ করে হামলা, তরুণকে মারধর
  • বিজিবির অভিযানে যশোর -নড়াইল মহাসড়কে স্বর্ণের বারসহ আটক ১
  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪
  • আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে বেরোবি ক্যাম্পাসে রাতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম