Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকা‌ঠি‌তে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:০৬ am ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in চাকুরি
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি 

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এর একটি ব্রিফিং সেশন আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন।

এতে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি ও পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে তুলে ধরা হয়।

সোমবার (২৫ ফেব্রুয়ারী) সকাল দশটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

এতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন, মেজর জেনারেল মোশফেকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর, ক্যাপ্টেন  পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সৌদি সেনা বাহিনী, কুয়েত সেনাবাহিনী, নাইজেরিয়া, কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী এ ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমানীনগরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার
  • গৌরীপুরে আমের মুকুলে ম ম করছে চারপাশ
  • ঐতিহ্যের কারুকাজ: দেশ-বিদেশে সমান সমাদৃত টাঙ্গাইলের শাড়ি
  • বরুড়া ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা জাকারিয়া তাহের সুমন এমপিকে
  • মান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম