Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির তিন নেতা বহিস্কার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৫ am ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
জামালপুর জেলা প্রতিনিধি : 
জামালপুরের মাদারগঞ্জে নারী ও পুরুষ কেলেংকারীর অভিযোগে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। রোববার(৫ জুলাই) বিকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপি পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত নেতাদের বহিস্কার করে। 
বহিস্কৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশু। নিজাম উদ্দিন ও তামিম আহমেদ সবুজকে নারী কেলেংকারী ও সুলতানা আক্তার নিশুকে পুরুষ কেলেংকারীর অভিযোগে বহিস্কার করা হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজের একজন নারীর সাথে নানা আপত্তিকর ছবি সোসাল মিডিয়ায় প্রকাশিত হয়। সুলতানা আক্তার নিশুর বিষয়ে বলা হয় একজন পুরুষের সাথে তার আপত্তিকর ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি দলের জন্য বিশেষ ক্ষতিকর। তাই তাদের দল থেকে বহিস্কার করা হয়। বহিস্কার পত্রে স্বাক্ষর করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য ষড়যন্ত্র চলছে। আমি শহীদ জিয়ার সৈনিক। আমি সেখানেই থাকবো।
তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজ বলেন, কল্পকাহিনী সাজিয়ে আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আমি দলীয়ভাবেই তা চ্যালেঞ্জ করবো।  সুলতানা আক্তার নিশু বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য না। আমি তার প্রতিবাদ করছি।
মাদারগঞ্জ  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ব্যাক্তির চেয়ে দল অনেক বড়। তাই ব্যাক্তির দ্বায়ভার দল নিবেনা। সুনিদৃষ্ট অভিযোগ ও প্রমান সাপেক্ষেই তাদের বহিস্কার করা হয়েছে।
Tags: জামালপুরবহিস্কারবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে নিখোঁজ নাটক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্বামী আটক
  • জাফলং- এ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো তিন বন্ধু
  • ট্রাম্পের লাল কার্ড বিতর্কের জবাব মাঠেই দিল বেলজিয়াম
  • সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
  • সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম