Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় বসতি স্থাপন কেবল শুরু: ইসরায়েল

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫০ am ০৭, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, গাজা অঞ্চলে নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে তার সরকার একটি নতুন পর্যায়ের কার্যক্রম শুরু করেছে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এই উদ্যোগ নেগেভ ও গ্যালিলি অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ বলেন, বসতি স্থাপনের এই কর্মসূচি কেবল শুরু হয়েছে এবং আগামী দিনে এর পরিধি আরও বাড়ানো হবে। তার ভাষ্য অনুযায়ী, সরকারের লক্ষ্য বিভিন্ন এলাকায় এ কার্যক্রম বিস্তৃত করা।

এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মাত্র দুই দিন আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ১৩টি নতুন ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক মহলে এ সিদ্ধান্তকে অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, নতুন বসতি স্থাপনের ফলে অধিকৃত পূর্ব জেরুজালেম ভৌগোলিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আশপাশের ফিলিস্তিনি জনপদের সঙ্গে যোগাযোগ ও সংযোগ আরও দুর্বল হবে।

দীর্ঘদিন ধরেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের বিষয়। নতুন এই পরিকল্পনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Tags: ইসরায়েলগাঁজাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের লাল কার্ড বিতর্কের জবাব মাঠেই দিল বেলজিয়াম
  • সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
  • সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
  • গ্রামীণ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: সদরপুরে এমপি বাবুল
  • মাদারীপুরে ১২ কোটি টাকার বর্জ্য প্রকল্প, দ্রুত চালুর দাবি এলাকাবাসীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম