লালমনিরহাট প্রতিনিধি:
শনিবার (৪ জুলাই, ২০২৬) রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ১ নম্বর দুর্গাপুর ইউনিয়নে রাতে স্থানীয়রা আমগাছ এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত শামিন (২৬)ওই এলাকার স্বপন মিয়ার ছেলে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের বিশেষ অনুরোধে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে এবং দাফনের অনুমতি প্রদান করে।
শনিবার রাতেই শামীমের পরিবার স্থানীয় কবরস্থানে নিহত শামিনের জানাজা ও দাফন সম্পন্ন করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

