Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানের ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ০৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সিরাজদিখানের ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম

সিরাজদিখানের ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম

‎এমএ আউয়াল আশিক:
‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পাঠদানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

‎জানা যায়, প্রায় ১৭ বছর আগে বিদ্যালয়টিতে একটি ভবন নির্মাণ করা হলেও শিক্ষার্থীর তুলনায় তা পর্যাপ্ত নয়। শ্রেণিকক্ষের সংকটের কারণে একই কক্ষে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে। এছাড়া ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের প্লাস্টার খসে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

‎বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, “আমরা খুব ভয় নিয়ে ক্লাস করি। ভবনের ছাদ থেকে মাঝে মাঝে প্লাস্টার খসে পড়ে। আমাদের একটি নতুন ভবন দরকার।”
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র মল্লিক বলেন, “শ্রেণিকক্ষের অভাবে একই কক্ষে দুটি শ্রেণির পাঠদান করাতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়েরই সমস্যা হচ্ছে এবং পাঠদানের মান ব্যাহত হচ্ছে। দ্রুত একটি নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজন।”

‎স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমীন বলেন, “ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হলেও বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বিষয়টি এখনো গুরুত্ব পায়নি। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য একটি আধুনিক একাডেমিক ভবনের পাশাপাশি খেলার মাঠ ও একটি শহীদ মিনারও প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা এবং প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, নতুন করে গঠিত হলো কমিটি
  • রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
  • দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র দুলাল আটক
  • জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি রেড অ্যালার্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম