Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আশিক-শাহরিয়ার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ০৪, জুলাই ২০২৬
in ক্যাম্পাস
A A
0
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশিক বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহরিয়ার হাসান।
গত শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক অনুষ্ঠানে ফল উৎসব, নবীন শিক্ষার্থীদের বরণ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।এসময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশিক বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহরিয়ার হাসান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলী আল রাহী আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেদোয়ান ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক আহমেদ মুনহা, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক মো. সৌরভ হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইন্না রাইসুল, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ লাবনী খাতুন দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন পদে আরও সদস্য দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহীনুর রহমান এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক শাহজালাল বাদশা। তাঁরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানান।
কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি আশিক বাবু বলেন, “এই সংগঠন শুধু একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের সবার দ্বিতীয় পরিবার। কুড়িগ্রাম থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে থেকেও আমরা একই জেলার শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়েছি। নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, নবীনদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনকে আরও সক্রিয় করা। আমি বিশ্বাস করি, কমিটির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।”
সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান বলেন, “আমাদের সংগঠনের মূল শক্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা। বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা, তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং কুড়িগ্রামের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় করাই আমাদের অগ্রাধিকার। আমরা এমন কিছু কার্যক্রম হাতে নিতে চাই, যাতে সংগঠনটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজনেও কার্যকর ভূমিকা রাখতে পারে।”
যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, “কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করতে কাজ করবে। আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ারবিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সংগঠন গড়ে তুলতে চাই।”
Tags: কুড়িগ্রামছাত্রকল্যাণশাহরিয়ার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল
  • আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী ববি শিক্ষার্থী 
  • বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি
  • তৃণমূলে বড় ধাক্কা, সব পদ ছাড়লেন রাজ্য সভাপতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম