Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই নিয়ে কটাক্ষের অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৪ pm ০৪, জুলাই ২০২৬
in Lead News, বিনোদন
A A
0
মেহের আফরোজ শাওন (বাঁয়ে) ও মাহিয়া মাহি

মেহের আফরোজ শাওন (বাঁয়ে) ও মাহিয়া মাহি

জুলাই আন্দোলনকে অবমাননা ও এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগে বলা হয়েছে—অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন এবং এতে শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য ও প্রচারণা চালিয়েছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও অভিযুক্তরা এ আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া শান্তা ফারজানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এ ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: জুলাইথানায় জিডিমাহিশাওন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই শহীদদের স্মরণে ডোমারে এনসিপি ও জাতীয় যুবশক্তির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
  • বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • দিনাজপুরে বিভাগীয় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
  • ‘জেন জি অলস’, বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
  • যেখানে হতে পারে ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম