Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, রাস্তায় গলে যাচ্ছে জুতার তলা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৩ pm ০৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
ওয়াশিংটনে তীব্র তাপপ্রবাহের মধ্যে সুপ্রিম কোর্ট ভবনের সামনে রোদের তাপ থেকে বাঁচতে ছাতা নিয়ে হাঁটছেন এক ব্যক্তি। ১ জুলাই, ২০২৬ছবি: রয়টার্স

ওয়াশিংটনে তীব্র তাপপ্রবাহের মধ্যে সুপ্রিম কোর্ট ভবনের সামনে রোদের তাপ থেকে বাঁচতে ছাতা নিয়ে হাঁটছেন এক ব্যক্তি। ১ জুলাই, ২০২৬ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অস্বাভাবিক গরমের কারণে দেশটির স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে আয়োজিত বহু শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা এতটাই বেড়েছে যে রাস্তায় হাঁটার সময় মানুষের জুতার তলাও নরম হয়ে যাচ্ছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে স্থানীয় প্রশাসন জননিরাপত্তার কথা বিবেচনা করে স্বাধীনতা দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ন্যাশনাল মলে অনুষ্ঠিতব্য ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অন্যতম প্রধান আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছিল। শুক্রবার বিকেলে তাপমাত্রা প্রায় ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছানোর পর মেলাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া ওয়াশিংটনের ঐতিহ্যবাহী স্বাধীনতা দিবসের শোভাযাত্রাও নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে। একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলাডেলফিয়া, নিউ জার্সি, নিউইয়র্কের ওয়াটারটাউনসহ আরও কয়েকটি শহরে। বোস্টনে নদীর তীরের বার্ষিক আতশবাজি উৎসবের সময়ও কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল হয়ে পূর্ব উপকূলে ছড়িয়ে পড়েছে এ তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত উচ্চচাপ বলয়ের কারণে উত্তপ্ত বায়ু দীর্ঘ সময় একটি অঞ্চলের ওপর আটকে থাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছেন। কয়েকটি অঞ্চলে অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটিতে অতিরিক্ত গরমের কারণে ম্যানহাটানের কিছু সড়কে হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে রাস্তার পিচে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে ১৯০১ সালের রেকর্ডের সমতা ছুঁয়েছে।

তীব্র দাবদাহে বিদ্যুতের চাহিদাও ব্যাপক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। নিউইয়র্কের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসনও জানিয়েছে, অতিরিক্ত চাপের কারণে হাজারো গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ তাপপ্রবাহ প্রাণঘাতী হতে পারে। তাই বাইরে অবস্থানকারীদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: তাপপ্রবাহবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই শহীদদের স্মরণে ডোমারে এনসিপি ও জাতীয় যুবশক্তির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি
  • বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
  • দিনাজপুরে বিভাগীয় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
  • ‘জেন জি অলস’, বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
  • যেখানে হতে পারে ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম